Thursday, 29 December 2011

চাঁদের পাহাড়

অনেকদিন পর আজ আবার “চাঁদের পাহাড়” পড়লাম।আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় উপন্যাস.......সময় ধুলো ফেলেছিল ভালোলাগার ওপর.....এক ফুঁতে অনেক ধুলো উড়ে গেল।অমিতর মুখে রবীন্দ্রনাথ বলেছেন “ভালো লাগার এভোল্যুশন আছে। পাঁচ বছর পূর্বেকার ভালো-লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তা হলে বুঝতে হবে, বেচারা জানতে পারে নি যে সে মরে গেছে।”..পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার কাছে গেলে পুরনো ভালোলাগা নতুন করে ফিরে আসে।এই ‘নতুন’ শুধু ‘পুরনো’ স্মৃতির গন্ধ নয়।এ এক নতুন অনুভূতি।যাই হোক,শিরায় শিরায় এড্রেনালিন ক্ষরণ কারী এমন উপন্যাস আমি অন্তত আর পড়ি নি।তোমরা কি বল?আবার কোনদিন এরকমই হঠাৎ করে ফিরে আসবো “ ওলডোনিও লেঙ্গাই”এর কাছে(পরে যার নাম হবে ‘মাউন্ট আলভারেজ)। সেদিনও আজকের মতোই বলবো “ সান্টা আনা গ্রাৎসিয়া ডা কর্ডোভা”..............................................সাহেবরা  বাঙালিকে সাহিত্যে নোবেল দেওয়ার সাহস একবারের বেশী আর   পায়নি.....নইলে বিভূতিভূষণ আর রবীন্দ্রনাথ মিলেই ‘আলফ্রেড নোবেল’ এর সঞ্চয় শেষ করে দিতেন।

3 comments:

  1. খুব সুন্দর লিখেছ!পড়ে ভালো লাগলো। নিজের ছোটোবেলার কথা মনেও পড়ল। আরও লেখা চাই...।

    ReplyDelete
  2. ‘শেষের কবিতা’ উপন্যাসে ও কথা অমিত বলেছে, রবীন্দ্রনাথ লিখেছেন, তা সত্যি। তবে কথাটা অমিত-র মুখে রবীন্দ্রনাথ-এর নয়। এ কথাটা তো রবীন্দ্র বিরোধী কথা। রবীন্দ্রনাথ সাহিত্যে চিরকালীনতায় বিশ্বাসী। আসলে অমিত তো রবীন্দ্র ভাবনার সঙ্গে মিলবে তখন, যখন নিবারণ মরবে শৌখিন জলচর মাছের মত। তাই ও মতটা অমিত-র, রবীন্দ্র বিরোধীদের, রবীন্দ্রনাথের নয় মোটেই। ভেবে দেখো।

    ReplyDelete
  3. ভালো, বেশ ভালো হয়েছে। লেখো,তোমারও হবে।

    ReplyDelete