একটা বছর শেষ হয়ে গেল দেখতে দেখতে।এই বছর আমাকে কিছু দিয়েছে আবার নিয়েছেও অনেক কিছু......।ইউনিভার্সিটি দিয়েছে, স্কুল নিয়েছে...।কিছু কাছের বন্ধু,রোজ যাদের মুখগুলো ভেসে উঠত,ঘুরে বেরাত,হাওয়ার মতই.....,হয়তো দেখা যেতো না সবসময়, কিন্তু ঘিরে থাকত.....পাল্টে গেলো।হ্যাঁ,পাল্টে গেলো.......হারিয়ে গেলো না....।তবু “রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”।সংস্কৃত কলেজিয়েট স্কুলের বড় বড় ক্লাসরুমগুলো কেমন যেন হঠাৎ করেই প্রেসিডেন্সির বাংলা-বিভাগের ছোটো ছোটো ক্লাসরুম.....বদলে গেলো।এখনও আঙ্গুলে আঙ্গুলে বিকেল নামে,এখনও খাতায় ঝুঁকে পড়া মুখ..তবু চশমার কাঁচ ঝাপসা।মনে পড়ে যায়,কতগুলো শুকনো পাতা,উড়ে গেছে এদিক ওদিক...যাদবপুর,আশুতোষ কিম্বা অন্যকোথাও-দেবদীপ্ত,ইন্দ্রনীল,শীল,কৌস্তভ...আরও অনেক।পায়ে পায়ে প্লাস্টিক বল,সম্বল তো বেশি ছিল না...।হ্যাঁ রে সায়ন,এখনও আঁকিস?মনে পড়েall India camel colour contest গুলো?best entry….হা হা হা হা...আমার আর ইচ্ছে করে না। এই বছরে হুসেন চলে গেলেন।জগজিৎ,ভীমসেন যোশী... “মৃত্যু,তুমি খাপ ছাড়া ইস্কুলের ছেলে/কেউ কাছে কেউ দূরে........”এই যাঃ।শাক্ত হয়ে পড়লাম।
এদিকে ভারত বিশ্বকাপ জিতল, ওঃ।কি আনন্দ!পুলিৎজার এলো।আবার শুনছি নাকি আলোর থেকে ‘নিউট্রিনো’ বেশি জোরে ছোটে!ভাবা যায়?সবকটা physics বই নতুন করে লিখতে হবে।যাক গে, এসব দেবদীপ্ত ভাববে j.u.তে বসে।এখন শুধু আমি আর কবিতা।তার সাথে গল্প উপন্যাস।এই তো চেয়েছিলাম।ছন্দ,বৈষ্ণব পদাবলী...ছন্দ বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেলো।ক্লাসগুলো যা হতো না! ওঃ।...বেঞ্চি বাজছে।২৮(+১) টা গলা একসাথে।
এভাবেই কিছু ভাল,কিছু মন্দ....কিছু পাওয়া,কিছু ছেড়ে চলে যাওয়া।কিম্বা বলা ভাল রেখে যাওয়া.......।২০১১ থেকে ২০১২।আবার নতুন করে...........!ক্যালেন্ডারে ২০১১ শেষ।কিন্তু সত্যিই কি কিছু শেষ হয়? কোনোকিছু? স্মৃতি....অন্তত প্রতারক নয়।“শেষ নাহি যে শেষ কথা কে কইবে?”
No comments:
Post a Comment