প্রতিটা মানুষের ভেতর একটা গাছ থাকে
আর সব গাছের ভেতরে একটা মানুষ
বাকলের তলায় তাজা রক্ত , ক্ষতের শরীর
অথচ জীর্ন পোশাক নিরক্ত
আমাদের সবারই কিছু লুকোনো পাপ থাকে
সব পাপী মানুষ একদিন দুঃখ নিয়ে গাছ
গাছের শরীর ছুঁয়ে কিছু ঘৃণা হওয়ার মতো
বিষাক্ত , ধারালো
আর সৈন্যরা ভাবে সব যুদ্ধের একটা শেষ থাকবে যেখানে মানুষ রক্তে নতজানু
কষ্টে
ক্ষমা বলে এক শান্ত মাটি,
অথবা আগুন
সব মানুষ যেদিন গাছ
সেদিন
No comments:
Post a Comment